শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কান ক্রিকেটাররা বোর্ডের অন্যায্য কেন্দ্রীয় চুক্তি মানতে চান না

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে গেছে। তাদের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির শর্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। চুক্তির ক্যাটাগরিগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাই ‘অন্যায্য’ এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা। এক বিবৃতিতে ক্রিকেটারদের আইনি প্রতিনিধি আইনজীবী নিশান সিডনি প্রেমাথিরত্নে জানান, প্রস্তাবিত চুক্তির পারিশ্রমিকের বিস্তারিত প্রকাশ করায় হতবাক ও হতাশ ক্রিকেটাররা।

[৩] চুক্তির জন্য ক্রিকেটারদের মূল্যায়ন করতে একটি মানদণ্ডের মডেল তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২০১৯ সাল থেকে পারফরম্যান্স, ফিটনেস, নেতৃত্বগুণ, পেশাদারিত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা ও মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়েছে। আর সে অনুযায়ী সাজানো হয়েছে চুক্তির ক্যাটাগরি। চারটি ক্যাটাগরির ১২টি ভাগে মোট ২৪ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতবার এসএলসির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিল ৩২ জন। এখানে সর্বনিম্ন ভিত্তি পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার আর সর্বোচ্চ ১ লাখ।

[৪] শুরুতে ধারনা করা হচ্ছিল, পারিশ্রমিকে বড় ধাক্কা খাওয়া সিনিয়র ক্রিকেটাররাই বিরোধিতা করবেন। কিন্তু ২৪ জন ক্রিকেটারের সবাই বিপক্ষে দাঁড়িয়েছেন। আইনজীবীর বিবৃতিতে জানানো হয়েছে, এভাবে আল্টিমেটাম দিয়ে চুক্তি স্বাক্ষর না করাতে এসএলসিকে অনুরোধ জানিয়েছে ক্রিকেটাররা।

[৫] ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ক্রিকেটারদের আগামী ৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে চুক্তি স্বাক্ষরের জন্য। চুক্তির জন্য মূল্যায়নের মানদণ্ডে কে কোন অবস্থানে আছে, তা জানতে চায় ক্রিকেটাররা। কোন বিভাগে কে কত পয়েন্ট পেল তা প্রকাশের দাবি করেছে তারা। - ক্রিকইনফো

  • সর্বশেষ