শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের মাঝেই কেঁপে উঠলো বাড়িঘর, ভোর রাতে ভূমিকম্পের ধ্বংসলীলায় চীনে মৃত কমপক্ষে ৩, আহত ২৭ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : শনিবার (২২ মে) ভোররাতেই ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর পশ্চিম কুইনগাই প্রদেশ। ইউএস জিওলজিক্যাল সার্ভে-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪।

তবে ভূমিকম্পই নয়, ভূমিকম্পের পরবর্তী কম্পন, যা আফটার শক নামে পরিচিত, তার প্রভাবেও দেশের দক্ষিণ-পশ্চিম অংশ কেঁপে ওঠে। ভূমিকম্পে প্রাণ হারান কমপক্ষে তিন জন।

জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ২টো ৪ মিনিট নাগাদ কুইনগাই প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুইনগাই প্রদেশের শিনিং শহর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

কয়েক মিনিট ধরে ভয়াবহ কম্পন অনুভব করেন রাজ্যের বাসিন্দারা। অধিকাংশ মানুষই ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই ফের ভূমিকম্পের প্রভাবে মাটিতে কম্পন অনুভব হয়। গোটা ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়