শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরুর মাংসের ভাগ নিয়ে ভাতিজার হাতে খুন

ডেস্ক রিপোর্ট : বদরগঞ্জ থানার পুলিশ জানায়, একটি গরু কিনে কয়েকজন মিলে জবাই করে। সেই মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজা হেলাল হোসেনের দা দিয়ে কোপে রফিকুল মারাত্মক আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রংপুরের বদরগঞ্জে গরুর মাংসের ভাগাভাগি নিয়ে ভাতিজার দায়ের কোপে খুন হয়েছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি গরু কিনে কয়েকজন মিলে জবাই করে। সেই মাংস ভাগে কম বেশি নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাতিজা হেলাল হোসেনের কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে রফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র- নিউজবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়