শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৯:৩৫ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত নেতা মুফতি মনির হোসেন গ্রেপ্তার

সুজন কৈরী: [২] হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাশেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

[৩] শুক্রবার এশার নামাজের সময় বারিধারা-বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।

[৪] মনির হোসেন কাশেমী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। এছাড়া তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতারিম।

[৫] গোয়েন্দা গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান জানান, ২০১৩ সালের ৫ মে, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছর নারায়ণগঞ্জের সহিংসতায় মনির হোসেন কাশেমী ওতপ্রোতভাবে জড়িত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়