শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ] লালমনিরহাটের পাটগ্রামের ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি : [২] পুলিশ ওই নবজাতকটিকে (মেয়ে) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এক মহিলার জিন্মায় দিয়েছে।

[৩] শুক্রবার সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা ওই নবজাতকটি প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা।

[৪] পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মিনা বেগম নামে ওই মহিলা ভুট্টা ক্ষেতে গরু বাঁধতে গেলে বাচ্চার কান্না শুনতে পায়। পরে তিনি কাছে গিয়ে নবজাতক (মেয়ে)’টি উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পুলিশ খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করান।

[৫] আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবজাতকটি ওই মহিলার জিন্মায় দেয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত এলে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়