শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হৃদযন্ত্র ও কিডনি এখনো কিছুটা ‘অ্যাফেক্টেড’: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি গতকাল রাতে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। দেখে একটু ভালো লেগেছে যে, আমি তার মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কদিন ছিল না, একেবারেই ছিল না।

[৩] ডাক্তারদের কাছ থেকে তার চিকিৎসার যে তথ্য পেয়েছি, তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার টেম্পারেচারটা এখন নেই এবং তার শ্বাসকষ্টও নেই। তবে কোভিড পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনি কিছুটা ‘অ্যাফেক্টেড’ হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানান ফখরুল।

[৪] তিনি বলেন, চিকিৎসকরা চেষ্টা করছেন এটাকে কি করে তারা নিরাময় করবেন। উনারা বলেছেন, তার উন্নত চিকিৎসা উন্নত সেন্টারে যেখানে সমস্ত ইকুপমেন্টগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, যেটা এখানে নেই। এখানেও (এভারকেয়ার হাসপাতাল) ভালো। কিন্তু সেগুলো এভেলেবল না। এই কারণেই পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু তিনি ‘সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে কাজ শুরু করবেন’ এই ভয়ে সরকার সেটা দেয়নি।

[৫] মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থা ‘মনিটর’ করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে তারা আমেরিকা ও ইংল্যান্ড- দুই দেশে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে।

[৬] শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী, রাজনৈতিক নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংবাদিক শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, নিলোফার চৌধুরী মনি প্রমূখ বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ