শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের ভ্যাকসিন ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, বললেন চীনের বিশেষজ্ঞ

রাকিবুল রিফাত: [২] চীনের তৈরী করোনাভাইরাসের টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে বৃহস্পতিবার জানিয়েছেন চীনের একজন রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। হিন্দুস্তান টাইমস

[৩] চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিশেষজ্ঞ শাও ওয়াইমিং বৃহস্পতিবার বেইজিংয়ে বলেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে চীনে ব্যবহৃত করোনার টিকাগুলো এ ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের বিরুদ্ধে একটি নির্দিষ্ট সময় সুরক্ষা দিতে সক্ষম। তবে চীনের কোন কোন টিকা কার্যকর, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

[৪] শাও আরো বলেন, করোনার ভারতীয় ধরনের ওপর চীন বিশেষ নজর রাখছে। এ নিয়ে গবেষণা চলছে ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এই ভাইরাসের রূপান্তর সবসময় ঘটতেই থাকবে। তাই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দ্রুত রুপ বদলানোর জন্য টিকার কার্যকরিতাও বেশি দিন থাকে না বলে জানায় শাও ওয়াইমিং। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়