শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব মৌমাছি দিবসে এ্যাঞ্জেলিনা জোলির সখ্য

রাশিদ রিয়াজ : তিন দিন গোসল করেননি হলিউড তারকা এ্যাঞ্জেলিনা জোলি। তার শরীরে মৌমাছি এসে পড়ছে, ফের উড়ছে এমন এক ছবি তুলতে তিনি এ পদ্ধতি বেছে নেন। ন্যাশনাল জিওগ্রাফি তার এ ছবিটি তোলে। ৪৫ বছরের অভিনেত্রী ও এ্যাক্টিভিস্ট মৌমাছি রক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। সৌখিন মৌমাছি চাষি ড্যান উইন্টারস জোলিকে এধরনের ছবি তুলতে সাহায্য করেন। মৌমাছিগুলো উড়ে এসে জোলির গায়ে পড়ছে, গা বেয়ে মুখে যেয়ে বসছে, কখনো কাঁধে, এমনকি চিবুকে, কল্পনাই করা যায় না। আর তিনটি দিন এধরনের ফটোশুটের পাল্লায় পড়ে গোসল করতেই ভুলে গিয়েছিলেন জোলি। তবে জোলি বলেন এভাবে মৌমাছিকে গায়ে যেখানে সেখানে উড়ে এসে বসতে দেওয়া খুবই মজার। আর গোসল না করার রহস্য হচ্ছে শরীরের ঘ্রাণ, শ্যাম্পু ও পারফিউমের সুবাস ভিন্ন হলে তা মৌমাছির কাছে অচেনা হয়ে পড়তে পারে এবং তারা হয়ত আর জোলির শরীরে উড়ে এসে নাও বসতে পারে।

ইউনেস্কোর এ উদ্যোগে এ্যাঞ্জেলিনা জোলিকে মৌমাছির ‘গডমাদার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। নারী মৌমাছিদের রক্ষা ও তাদের লালনের গুরুত্ব বুঝাতে এমন ক্যাম্পেনে বেছে নেওয়া হয়েছে জোলিকে। এভাবে মৌমাছি উড়ে এসে আমার শরীর জুড়ে বসতে বসতে একটি পোষাকের ভেতরে ঢুকে যায়। বিষয়টি সেই পুরাতন কৌতুকের মত, মজা করে বলেন জোলি। বর্ণনা দিয়ে বলেন আমি মৌমাছিটিকে অনুভব করলাম আমার হাঁটুতে, এরপর পায়ে এবং তারপর ভাবলাম যদি কামড় দিয়ে বসে তবে সেটি হবে এক ভয়ানক স্থান কারণ সে শরীরর অমন জায়গার খুব কাছাকাছি যেয়ে সারক্ষণ বসে ছিল যতক্ষণ না ছবি তোলা শেষ না হয়। সব মৌমাছিগুলো চলে যাওয়ার পর আমি বাধ্য হলাম স্কার্ট তুলে ধরতে এবং সে অবশেষে চলে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়