শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বিদেশী বিয়ারসহ যুবক আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

[৩] বৃহস্পতিবার ( ২০ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া দরগাবিল রোড়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫) এ অভিযান পরিচালনা করেন তাকে আটক করা হয়।

[৪] আটককৃত ব্যক্তি উখিয়া ঘিলাতলী পাড়ার লোকমান হাকিমের পুত্র কায়েস (২৯)। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজারের উখিয়া থানাধীন দরগাহ বিল এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে তল্লাশী করলে বিপুল পরিমান বিদেশী বিয়ার পাওয়া যায়।

[৬] ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়