শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৩ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট : মাগুরার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের মধ্যে তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তারা ভারতের নতুন ভ্যারিয়েন্টের জীবাণু বহন করছেন কিনা জিনম সিকোয়েন্সের পর সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

করোনা পজিটিভ এই তিন জনের বাড়ি সাতক্ষীরা, টাঙ্গাইল এবং কুষ্টিয়ায়। তাদের দুই জন পুরুষ (২৫ ও ৪০ বছর) এবং একজন নারী (৫০ বছর)।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৮ ও ৯ মে মোট ১০১ জন যাত্রী ভারত থেকে যশোর বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করেন। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এসব যাত্রীকে মাগুরার তিনটি আবাসিক হোটেল সৈকত, হোটেল মণ্ডল এবং ঈগল হোটেলে রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টিন সেন্টার ঘোষণা করে এই হোটেলগুলোতে তাদের ১৪ দিনের জন্যে রাখা হয়। তাদের মধ্যে চার জনকে চিকিৎসার জন্যে ঢাকা ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯৭ জনের নমুনা পরীক্ষার জন্যে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাতে ওই তিন জন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়