শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৯:১৯ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার, জেল জরিমানা

সোহাগ হাসান: সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জুয়াড়িকে গেপ্তার করেছে র‌্যাব -১২ সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জের সলংগা থানার চড়িয়া কালিবাড়ী গ্রামের সোহাগ হোসেন (১৯), নূরনবী (২০), সিরাজগঞ্জ সদর উপজেরার ধীতপুর আলাল গ্রামের সেলিম, এরশাদ আলী, মুকুল হোসেন, মাসুদ রানা, আল আমিন, তেলকুপি গ্রামের ছরওয়ার হোসেন, বেড়াবাড়ি গ্রামের জুয়েল। র‌্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন ও নূরনবীকে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে ওইদিন রাতভর সিরাজগঞ্জ সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামে অভিযান চালিয়ে ওই ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ হজার ৪’শ টাকা ও ৬ টি মোবাইল জব্দ করা হয়। পরে র‌্যাব-১২’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করা হয়।

 

  • সর্বশেষ