শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, ভারত ফেরত একজনসহ নতুন আক্রান্ত ৩৪

অহিদ মুকুল: [২] এ পর্যন্ত জেলায় মোট ১১৭জনের মৃত্যু। এছাড়াও একজন ভারত ফেরতসহ গত ২৪ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪জন। নতুন আক্রান্তের হার শতকরা ১০দশমিক ৭৩ভাগ।

[৩] বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন, জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

[৪] তিনি আরো জানান, গত কয়েক দিন আগে ভারত ফেরত ১৩জন বাংলাদেশীকে জেলা শহর মাইজদীর একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

[৫] তাদের মধ্যে চারজনের শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে একজনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হওয়ায় ব্যক্তিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৬] সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৭জন।

[৭] গত ২৪ঘণ্টায় জেলার সদরে ১৪, বেগমগঞ্জে ২, সোনাইমুড়ীতে ৩, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ৯ ও কবিরহাটে ৪ রোগী শনাক্ত হয়েছে। এদিন জেলার তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১৭টি।

[৮] জেলায় মোট আক্রান্তে সংখ্যা বেড়ে ৮হাজার ৮৩জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫হাজার ৯৯৯জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ৭৪দশমিক ২২ভাগ।

[৯] আইসোলেশনে রয়েছেন ১৯৬৭জন, আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ২৩জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়