শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] নোয়াখালির হাতিয়ার ঢালচর এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ডাকাতের আস্তানা থেকে দেশিয় অস্ত্র ও অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের হাতিয়া স্টেশন।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যে স্টেশন কমান্ডার হাতিয়া লে. বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের হাতে অপহৃত ব্যবসায়ী হারুন শিকদারকে (৫০) উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতের আস্তানায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় একনলা পিস্তল উদ্ধার করা হয়েছে।

[৪]অপহৃত ব্যবসায়ী হারুন ভোলার তজুমুদ্দিনের চর মোজাম্মেল গ্রামের হেমায়েত শিকদারের ছেলে।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, পরে অপহৃত ব্যবসায়ীকে তার পরিবারের কাছে এবং অবৈধ অস্ত্রটি হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়