শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ডাবল মার্ডার মামলায় গ্রেপ্তার ১০

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে ডাবল মার্ডার মামলায় গত দুই দিনে আরো ৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বুধবার রাতে ৫ জন ও মঙ্গলবার রাতে ৪ জনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর দুই দিন আগে সফিকুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেন। এ নিয়ে ওই ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে পিয়াস বাবু ও শহর উদ্দিন হত্যাকান্ডে এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার সোহরাব আলীর পুত্র মোবারক হোসেন, মোবারক হোসেনের স্ত্রী শিরিন আক্তার, ফজল হকের পুত্র আমিনুর ইসলাম ও আমিনুর ইসলামের স্ত্রী জয়ফুল নেছা, কাদের আলীর স্ত্রী সারবানু, ঈদ্রিস আলীর পুত্র সফিকুল ইসলাম, মফিজুল ইসলামের পুত্র রেজাউল করিম, মফিজুল ইসলামের স্ত্রী মজিরন নেছা, সফিকুল ইসলামের পুত্র ইউসুফ আলী ও পার্শ্ববতী পশ্চিম বেজগ্রাম এলাকার দিদার আলীর স্ত্রী সাহেরা বেগম।

[৫] হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০ মে ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পিয়াস বাবু (২১) ও শহর উদ্দিন (২৭) নামে দুই ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের হয় হাতীবান্ধা থানায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়