শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, থানায় মামলা

রহিদুল খান : অভয়নগরে মাদরাসার এক বহুল আলোচিত মুহতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে।

বিয়ের নামে ছাত্রী ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার বিকেলে অভয়নগর থানায় মামলাটি হয়। মামলা নম্বর-১৮। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছিল।

অভিযোগে বলা হয়েছে, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সিংগাড়ী কওমি মহিলা মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম হতদরিদ্র পরিবারের একটি মেয়েকে ফুঁসলিয়ে ‘মানবিক বিয়ের’ দোহাই দিয়ে মাদরাসার কক্ষেই দিনের পর দিন ধর্ষণ করেন। ওই শিক্ষার্থীর অভিযোগ, একটি কাগজে বরের নামের জায়গায় রফিকুলের নাম ও কনের নামের স্থানে তার নাম লিখে স্বাক্ষর করে নিজেদের স্বামী-স্ত্রী দাবি করেন রফিকুল। কাবিননামা ছাড়া এ বিয়েকে ‘মানবিক বিয়ে’ বলে ওই ছাত্রীকে বোঝান রফিকুল।

ওই ছাত্রীর মা বলছেন, ‘মেয়েটার বাবা মারা গেছে বেশ আগে। মেয়েটি হিদিয়া আলিম মাদরাসায় সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উঠেছে। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় মেয়েটিকে দ্বীনি শিক্ষার জন্য সিংগাড়ী কওমি মাদরাসায় দিয়েছিলাম।’

তার ভাষ্য, ‘হুজুর আমার মেয়েকে চার মাসে অনেকবার নির্যাতন করেছে। যৌন নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আমাকে জানায়।’

শুভরাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদুর রহমান জানান, মেয়েটি তার এলাকার। বিয়ের কোনো কাগজপত্র না থাকলেও তালাকের নামে সমঝোতার চেষ্টা করছে একটা মহল। কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করছেন এলাকাবাসী।

মেম্বার বলেন, স্থানীয় প্রভাবশালীরা অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান। তাদের সহযোগিতায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভয়নগর থানায় উপস্থিত হয়ে মাদরাসার মুহতামিম রফিকুল ও তার এক সহযোগীকে আসামি করে থানায় মামলা করেন। যোগাযোগ করা হলে তদন্তের স্বার্থে ওই সহযোগীর নাম প্রকাশ করতে চায়নি থানা পুলিশ।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ইনসপেক্টর (তদন্ত) মিলনকুমার মণ্ডল জানান, আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ