শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

বাশার নুরু ও মহসীন কবির: [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে ‘স্বাধীনতা পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, নিজের যোগ্যতায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছেন নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করছে সরকার।

[৪] তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্মান দিয়েছে আওয়ামী লীগ সরকার। ৫ দশকে দেশের যা অর্জন তা ধরে রেখে এগিয়ে যাবো, বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।

[৫] এর আগেজাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করেছেন প্রধানমন্ত্রী। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দেয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়