শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধেক আসন খালি রেখে রেস্তোরাঁ চালাতে চান মালিকরা

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজন হলে অর্ধেক আসন ফাঁকা রেখে হোটেল-রেস্তোরাঁ চালাতে চান মালিকরা। বুধবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা মেনে, স্বাস্থ্যবিধি অনুযায়ী, হোটেল রেস্তোরাঁ থেকে টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারির মাধ্যমে আমাদের হোটেল-রেস্তোরাঁ ব্যবসাকে সীমিত রেখেছি। মহামারি করোনা ভাইরাসের আঘাতে যেসব সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে হোটেল-রেস্তোরাঁ সেক্টরটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে উল্লেখ্য যে, সব বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহর মিলে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা ৬০ হাজার, শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। সবমিলিয়ে রেস্তোরাঁ খাতে মোট নির্ভরশীল জনসংখ্যা প্রায় দুই কোটি।

সংগঠনটির পক্ষ থেকে তুলে ধরা দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে, হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে দেওয়া। তাও সম্ভব না হলে প্রয়োজনে ৫০ শতাংশ আসনে বসিয়ে হোটেল চালু রাখা, এ খাতে কর্মরত শ্রমিকদের মাসিক প্রণোদনা দেওয়া, ব্যবসায়ীদের এসএমই খাত থেকে বিনা সুদে অথবা স্বল্প সুদে জামানতবিহীন দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া অন্যতম।

এছাড়াও অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে করোনাকালীন বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল সার-চার্জ ছাড়া বিল দেওয়া, রেস্তোরাঁ কর্মীদের মধ্যে যারা ভাড়া বাসায় থাকেন তাদের ভাড়া মওকুফ, দেরিতে দেওয়ার সুযোগসহ তাদের প্রতি সহনীয় আচরণ করা, এ খাতের কর্মীদের সম্মুখ যোদ্ধা ঘোষণা দিয়ে কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়া, সরকার কর্তৃক ভ্যাট ও অন্যান্য ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ছাড় দেওয়া।

করোনা পরিস্থিতিতে এ দাবিগুলো মেনে নিতে সংগঠনের পক্ষে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়