শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৩১ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমস্যা সমাধানে এগিয়ে আসলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসরের দুই আয়োজক আর্জেন্টিনা ও কলম্বিয়া। তবে কলম্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনের কারণে, দেশটিতে প্রতিযোগিতাটির আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এ অবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আসরের আরেক স্বাগতিক আর্জেন্টিনা। কলম্বিয়ার পরিস্থিতি উন্নতি না হলে,প্রয়োজনে সব ম্যাচ তারা আয়োজন করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে যায় এই আসর। যদিও এবার কোভিড নাইন্টিনের কঠিন পরিস্থিতির মাঝেও মাঠে গড়াতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার ফুটবলের এই মেগা আসর।

এবারের কোপা আমেরিকার আয়োজক কলম্বিয়া ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশের যৌথ আয়োজনে হতে যাচ্ছে আসরটি। ফাইনালসহ ১৫টি ম্যাচ হওয়ার কথা কলম্বিয়ায় আর ১৩টি ম্যাচ আর্জেন্টিনায়। তবে দুই আয়োজকের একটি কলম্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনের কারণে, দেশটিতে প্রতিযোগিতাটির আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গেলো এপ্রিল থেকে কলম্বিয়া জুড়ে চলছে বিক্ষোভ। সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন অন্তত ১৫ জন।

তবে এ অবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কোপা আমেরিকার আরেক আয়োজক আর্জেন্টিনা। কলম্বিয়ার পরিস্থিতি উন্নতি না হলে, প্রয়োজনে সবগুলো ম্যাচ তারা আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা এরই মধ্যে সবার সঙ্গে আলোচনা করে কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছি। কলম্বিয়ায় সমস্যা বেশি হলে আমরা একাই টুর্নামেন্টটি আয়োজন করতে প্রস্তুত। সবধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই প্রতিযোগিতাটি আয়োজন করা হবে।

পরিবর্তিত সূচিতে আগামী ১৩ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৭ তম আসরের। আর টুর্নামেন্টটি চলবে ১০ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়