শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহের ব্যবধানে ভারতে পূর্বাঞ্চলীয় উপকূলে হতে পারে আরেকটি ঘূর্ণিঝড়

রাকিবুল রিফাত: [২] ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ক্রমেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ৪৮ ঘণ্টার মধ্যে এর গতিবিধি পর্যবেক্ষণ করে এটি ঘূর্ণিঝড়ে রুপ নিবে কিনা তা নির্ণয় করা সম্ভব হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দি ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] ঘুর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অথবা ঊড়িষ্যায় ২৬ মে আঘাত হানতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিলে এটি চলতি বছর এ অঞ্চলের দ্বিতীয় ও বঙ্গোপসাগরের প্রথম ঘূর্ণিঝড় হবে। এর নামকরণ করা হবে ওমানের রাখা নাম ইয়াস।

[৪] ২২ তারিখ নিম্নচাপটি গতিপথ বদলে যেকোন দিকে যেতে পারে, তবে আবহাওয়াবিদদের অনুমান এটি পশ্চিমবঙ্গে বা ঊড়িষ্যার দিকে আসবে। ২২ থেকে ২৫ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে, ঊড়িষ্যা, মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশটির সরকার আগাম পূর্বাভাস হিসেবে জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

[৫] এর আগে ১৭ মে দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় তকতে। এর প্রভাবে মহারাষ্ট্রে মারা যায় ৫০ জন এবং জাহাজডুবিতেও ঘটে প্রাণহানি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়