শিরোনাম
◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয়

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের সেনাবাহিনী যুদ্ধাপরাধী পরিচালিত সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, বললেন সাবেক ইসরায়েলি বৈমানিক

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক বৈমানিক ইয়োনাতান শাপিরা তুরস্কের আনাদোলু বার্তা সংস্থার কাছে এধরনের মন্তব্য করে বলেন, সেনাবাহিনীতে যোগ দিয়েই বুঝতে পারি একটি সন্ত্রাসী সংগঠনের অংশ হয়ে পড়েছি। ২০০৩ সালে সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন শাপিরা পদত্যাগ করেন। তখন ফিলিস্তিনিদের দ্বিতীয় প্রতিরোধ যুদ্ধ চলছিল। মিডিল ইস্ট মনিটর

[৩] ক্যাপ্টেন শাপিরা বলেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের বিমান ও সেনাবাহিনী তখন যা করেছে তা যুদ্ধাপরাধ। লাখ লাখ ফিলিস্তিনিদের সঙ্গে এধরনের আচরণ দেখতে পেয়ে আমি পদত্যাগের আগে অন্যান্য বৈমানিকদের উদ্বুদ্ধ করতে সমর্থ হই যাতে তারা এধরনের যুদ্ধাপরাধে অংশ নিতে অস্বীকার করে।

[৪] তিনি বলেন ইসরায়েলে জন্ম নিয়ে শিশু হিসেবে বেড়ে উঠতে হয় খুব শক্তিশালী ইহুদিবাদি সামরিক শিক্ষার মধ্যে দিয়ে। ফিলিস্তিন সম্পর্কে আমাদের কোনো ধারণা দেওয়া হয় না। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে জানতে দেওয়া হয় না। এমনকি ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন সম্পর্কেও কিছু জানার সুযোগ নেই।

[৫] ইসরায়েলি সেনাবাহিনী থেকে বের হয়ে আসার পর ক্যাপ্টেন শাপিরা এক প্রচারণা শুরু করেন যাতে তার সতীর্থ বৈমানিকরা ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাতে অস্বীকার করে। এ প্রচারণা পর ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ২৭ জন বৈমানিক ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালাতে অস্বীকার করায় তাদের বাধ্যতামূলক বহিস্কার করা হয়েছে।

[৬] গত সপ্তাহে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞে ২ শতাধিক মানুষ মারা গেছে যাদের মধ্যে ৫৫ জন শিশু ও ৩৩ জন নারী।

  • সর্বশেষ