শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ প্রতিবেশীর ফোন কলে বন্ধ হলো বাল্য বিয়ে

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ প্রতিবেশীর ফোন কলে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ।

৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার রাত ১১টায় ভোলার লালমোহনের চরবোতা ইউনিয়নের বালুর বাজার থেকে একজন কলার ফোন করে নাম পরিচয় গোপন রাখার শর্তে জানান, তাদের গ্রামে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে লালমোহন থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে লালমোহন থানার একটি দল ঘটনাস্থলে যায়।

এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে প্রাপ্ত বয়স্কা না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেন না বলে কিশোরীর অভিভাবকের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়