শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের মৌসুমে আর খেলোয়াড় থাকছেন না ওয়েস্ট ইন্ডিজকে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ড্যারেন স্যামি। তার দল সেইন্ট লুসিয়া জুকসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

[৩] তবে ভালো খবর হলো অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে না হলেও, দলের সঙ্গেই থাকছেন স্যামি। সেইন্ট লুসিয়া দলের টি-টোয়েন্টি ক্রিকেট পরামর্শক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন তিনি।

[৪] স্যামি সিপিএলের ২০১৩ সালের আসর থেকে সেইন্ট লুসিয়ার হয়ে খেলছেন। তার নেতৃত্বেই গত আসরে ফাইনাল খেলেছে দলটি।

[৫] এদিকে সেইন্ট লুসিয়ার হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর স্যামি বলেছেন, দলটির শুরু থেকেই এর অংশ হওয়া এবং অধিনায়কত্ব করা অনেক আনন্দদায়ক ছিল। যদিও সবাই বলে যে, সব ভালোরই শেষ আছে। কিন্তু সেটা এক্ষেত্রে নয়। আমি ও সেইন্ট লুসিয়া সবসময় একসঙ্গেই থাকব। কোচিংয়ের দিকে মনোনিবেশ করার পরই নিজের অন্য প্যাশনটি বুঝতে পেরেছি।

[৬] স্যামিকে ক্রিকেট পরামর্শক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব দেয়ার পাশাপাশি, আসন্ন সিপিএলের জন্য ধরে রাখা খেলোয়াড়দের নামও জানিয়েছে সেইন্ট লুসিয়া। আগামী মৌসুমেও এ দলের হয়েই খেলবেন আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, রাহকিম কর্নওয়ালরা। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়