শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] নিজেদের বোমারু বিমানকে আবাবিলের সঙ্গে তুলনা করলো ইসরায়েল

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার ইসরায়েলের আরবি অফিসিয়াল টুইটার পেজে গাজায় হামলার একটি ছবি প্রকাশ করা হয়। তাতে দেখা যায় ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মত বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান। আর এই ছবিতে যুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের সুরা ফিল। মিডল ইস্ট মনিটর

[৩] সুরা ফিল পবিত্র কোরআনের ১০৫ নম্বর সুরা। অনুবাদ: তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, যারা তাদের ওপর নিক্ষেপ করছিলো পোড়া মাটির পাথর। তাপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভূমির মতো।

[৪] বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েলের কর্তৃপক্ষ এমন টুইট করে বিশ্বের ১শ ৮০ কোটি মুসলিমকে অপমান করেছে।

[৫] ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর গোলাবর্ষণে এ পর্যন্ত প্রাণ গেছে ২১৮ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে শিশুর সংখ্যা ৬৩ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।

[৬] গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে নিহতের সংখ্যা পৌঁছেছে ১২ জনে। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়