শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা থেকে সুস্থ হতে বন্ধুর পরামর্শে কেরোসিন পান, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। ভেবেছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মনে করোনায় আক্রান্ত হওয়ার ভয় একটু বেশিই জাঁকিয়ে বসেছিল। এমন পরিস্থিতিতে তার এক বন্ধু তাকে কেরোসিন পানের পরামর্শ দেন। খবর ইন্ডিয়া টুডের।

বন্ধুর পরামর্শ মতো করোনা থেকে সুস্থ হতে কেরোসিন পান করেছিলেন ওই ব্যক্তি। তার জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর পর ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়ছিল। সেই ফল নেগেটিভ এসেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

করোনা সারাতে কেরোসিন পান করে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মহেন্দ্র (৩০)। তিনি ভোপালের অশোক গার্ডেন এলাকার বাসিন্দা। মহেন্দ্র দর্জির কাজ করতেন। বন্ধুদের আড্ডায় মহেন্দ্র শুনেছিল কেরোসিন পান করলে সহজে করোনা থেকে সুস্থ হওয়া যায়।

সেই কথা বিশ্বাস করেই কেরোসিন পান করেছিলেন মহেন্দ্র। এরপরই তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মহেন্দ্রকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়