শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজিনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কারা চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনা ইসলামের শারীরিক অবস্থা ভালো আছে। কাশিমপুর কারাগারে পৌঁছানোর পরপরই ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দেখেছেন। সাংবাদিক রোজিনার স্বামী কিছু জিনিসপত্র দিয়েছেন, সেগুলো তার কাছে পৌঁছানো হয়েছে।

মঙ্গলবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, সাংবাদিক রোজিনা কাশিমপুর নারী কারাগারে পৌঁছানোর পরপরই কারা চিকিৎসক তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তিনি ভালো আছেন। এছাড়া ওনার স্বামী কিছু কাপড়চোপড় দিয়েছেন সেগুলো তার কাছে পৌঁছানো হয়েছে।

এর আগে সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় একটি প্রিজন ভ্যানে করে সাংবাদিক রোজিনাকে ওই কারাগারে নেওয়া হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাহারায় ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়