শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় স্বাস্থ্যবিধি মানতে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছেন: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬শ’ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কী করে? স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই।

[৩] বিএনপি মহাসচিবের লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব এখন শার্টডাউন, ক্র্যাকডাউনসহ নানা পরিভাষা ব্যবহার করছে।

[৪] তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনোমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে; বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে।

[৫] তিনি আরও বলেন, বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তাঁর কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। শেখ হাসিনা সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোনও বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই। জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে।

[৬] মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়