শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় প্রান গেলো হাবিবার

রাজেশ গৌড়:[২] নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় হাবিবা(৭) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরিশিরি -শ্যামগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের নুরউদ্দীনের মেয়ে।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবা তার বাবা মাকে নিয়ে একই ইউনিয়নের শান্তিপুর গ্রামে আত্মীয় বাড়িডে বেড়াতে আসছিলেন। বেড়ানো শেষে মঙ্গলবার দুপুরে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথিমধ্যে শান্তিপুর নামক স্থানে হাবিবা অটোতে উঠতে গেলে দুর্গাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক হাবিবাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই হাবিবার মৃত্যু হয়।

[৪] দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়