শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে মির্জাগঞ্জ বিএমএসএফ'র মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ[২] দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে আটকে রেখে হেনস্তা গ্রেফতারের প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] বিএমএসএফ, মির্জাগঞ্জ শাখার সভাপতি মোঃ সোহাগ হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, মির্জাগঞ্জ( বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসাইন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মুবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি খান, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক একেএম আল আমিনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।

[৪] এসময় উপস্থিতিরা মানববন্ধনের মাধ্যমে রোজিনার মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।এছাড়া সাংবাদিক নির্যাতন প্রতিহোত করার জন্য সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়