শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের নগরকান্দাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের নগরকান্দা ঢাকা-খুলনা মহাসড়কে জয় বাংলা নামক স্থানে এ্যাম্বুলেন্স ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় এক জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকালে (১৭ মে) ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুর্য, রউফ ও সান তিন জনে মোটরসাইকেলে করে মাওয়া পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা দেন। জয়বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থানে থেকে আহতদের মুকসুদপুর হাসপাতালে নেওয়া হয়।

মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাজাহান চোকদার জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থেলেই দুজনের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত সান (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়