শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে ট্রাক চাপায় ২ জন নিহত

সিরাজুল ইসলাম: মানিকগঞ্জের সিংগাইর-মানিকনগর সড়কে ট্রাক চাপায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদ্বয় হচ্ছেন,উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র মো. হাতেম আলী (৭৮) ও সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত কুকা রাম মন্ডলের পুত্র নারায়ন চন্দ্র মন্ডল (৪৯)।

সোমবার (১৭ মে) দুপুর ১২ টার দিকে ওই সড়কের সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (ঝিগাতলা) ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , সিংগাইর থেকে ছেড়ে আসা (বগুড়া-ট-১১-১২৯০) ট্রাকটি ঝিগাতলা ব্রীজের কাছে পৌঁছায়। ব্রীজটি বিধ্বস্ত থাকায় অতিক্রম করতে না পারায় ট্রাকটি পেছনে ব্যাক দেয়। এ সময় রাস্তায় গাড়ীর পেছনে থাকা স্থানীয় হাতেম আলীকে চাপা দেয়। ওই অবস্থায় ট্রাক নিয়ে পালাতে গিয়ে রাস্তার চলন্ত সিএনজিকে চাপা দিলে যাত্রী নারায়ন চন্দ্র মন্ডল আহত হয়। মারাত্মক আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে সিংগাইর থানার এস আই সোবহান বলেন, নিহতদ্বয়ের পরিবারের আপত্তি থাকায় সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়