শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় গোপালগঞ্জের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আসাদুজ্জামান বাবুল : [২] জেলার কাশিয়ানীতে শরিফুল নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

[৩] সোমবার সকাল ১১ টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরনকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

[৪] নিহত শরিফুল ইসলাম হেলাল (৩২) ওই গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে। নিহতর পারিবারিক সুত্র অভিযোগ করে সাংবাদিকদের বলেছেন, একই গ্রামের জাহিদ তালুকদার ও তার লোকজনের মাদক বিক্রী এবং সেবনে বাধা দেয়ার কারনে জাহিদ ও তার লোকজন ক্ষিপ্ত হয়েশেরিফুল ইসলাম হেলালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

[৫] তবে, কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে বিরোধ চলে আসছিলো।

[৬] এরই জের ধরে সোমবার ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে জাহিদ তালুকদারের লোকজন।

[৭] পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়