শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল খেলার জন্য জাতীয় দল থেকে বাদ পড়ছেন সব ইংলিশ তারকারা

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অপরাধে জাতীয় দল থেকে বাদ পড়ার শঙ্কায় আছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা।

[৩] সোমবার (১৭ মে) এমন ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক এশলে জাইলস।

[৪] নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরের আগে ১০ দিনের কোয়ারেন্টিনে রয়েছে ইংল্যান্ড দল।

[৫] ভারত থেকে আইপিএল খেলে ফেরা জস বাটলার, স্যাম কুরান, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মঈন আলিরা এই মুহূর্তে টেস্ট খেলার ছন্দে নেই বলেই ধারণা ইসিবির। তাই ভারত থেকে ফেরা তারকারা সম্ভবত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টই মিস করতে যাচ্ছেন।

[৬] বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে- আইপিএল ফেরত ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সংশয় নেই। তবে ক্রিকেটাররা টেস্ট ম্যাচে নামার আগে লাল বলে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে না। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাদের খেলার সম্ভাবনা কম। - দ্যা স্পোর্টস টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়