শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন সুপার মডেল বেলা হাদিদ ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় ইসরায়েলের তীব্র নিন্দা

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েল সরকারের টুইটার পাতায় বেলা হাদিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ইহুদিদের সমুদ্রে নিক্ষেপের পক্ষে মার্কিন মডেল অবস্থান নিয়েছেন। নিউ ইয়র্কে গাজায় ইসরায়েলে বোমা বর্ষণের প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নেয়ার আগে বেলা তার ৪ কোটি ২০ লাখ ভক্তকে তা জানান। এই জানান দেওয়াকে ইসরায়েল সরকার ইহুদি বিরোধী বলে মন্তব্য করেছে। আরটি/স্পুটনিক

[৩] গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যুক্তরাষ্ট্রে ইহুদি ধর্মাবলম্বীরাও অংশ নেয়। ২৪ বছরের মডেল বেলা বিক্ষোভে যখন অংশ নেন তখন তার পরণে বিখ্যাত সাদাকালো ফিলিস্তিনি আলোয়ান (ক্যাফিয়ে) ছিল। ইসরায়েলি সরকারের টুইটে অভিযোগ করা হয় বিক্ষোভকারীরা ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে মুছে ফেলতে চাচ্ছে।

[৪] টুইটে বেলার ছবির দিয়ে একটি স্ক্রিনশটও যুক্ত করা হয়। শনিবার ব্রুকলিনের বে রিজে ওই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

[৫] গত বুধবার বেলা বেশ কিছু কার্টুন পোস্ট করেন যেখানে ইসরায়েলিদের দখলদার ও ফিলিস্তিনিদের নির্যাতিত হিসেবে অভিহিত করা হয়েছে।

[৬] হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ যিনি একজন ফিলিস্তিনি এবং তিনিও শনিবারের ওই বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় এপর্যন্ত নিহত ১৮১ জনের মধ্যে ৫৫ জন শিশু ও ৩১ জন নারী।

[৭] বেলার বোন গিগি হাদিদ ইনস্ট্রাগামে বলেন ইসরায়েল কোনো দেশ নয় এটি উপনিবেশবাদদের দখলকৃত জমি। গিগির ভক্ত সংখ্যা ৬৬.২ মিলিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়