শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সন্তানের দায়িত্ব নিতে চান মিতুর বাবা মোশাররফ হোসেন

মাসুদ আলম : [২] মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, মিতু হত্যার পর সন্তানরা যাতে জানতে পারে বাবুলই মিতুর খুনি, সেকারণে তার সন্তানদের সঙ্গেও বাবুল মিতুর বাবা-মাকে দেখা করতে দেননি। তিন বছর আগে মিতুর দুই সন্তানের সঙ্গে দেখা হয়েছিলো। এখন তারা কোথায় আছেন তাও জানা নেই। বাবুলের পরিবারের কাছে তারা নিরাপদ নয়। তাই মিতুর দুই সন্তানের দায়িত্ব নিতে চান মোশাররফ।

[৩ তিনি বলেন, মিতুর হত্যার প্রত্যক্ষদর্শী মিতুর ছেলে মাহির। তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু জানা যাবে। মাহিরের সঙ্গেও বাবুল মিতুর বাবা মাকে কথা বলতে দেয়নি। সব সময় বাবুল দুই সন্তানকে আলাদা রেখেছে। বাবুল গ্রেপ্তারের পর তার নানা অপকর্ম বের হতে শুরু হয়েছে। মাহমুদা খানম মিতু হত্যার পর আরও তিনটি বিয়ে করেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এছাড়া একডজন নারীর সঙ্গে পরকীয়া ছিলো তার। বাবুলকে বিশ্বাস করে তারা ভুল করেছে।

[৪] তিনি আরও বলেন, মিতু মারা যাওয়ার পর বাবুল যেভাবে ভেঙে পড়ার অভিনয় করে তাতে আমরাও দুঃখ প্রকাশ করি। তবে তার সব অভিনয় আস্তে আস্তে ফাঁস হয়ে যায়। ভারতীয় নাগরিক এনজিও কর্মী গায়েত্রীর সঙ্গে পরকীয়ার বিষয়টি ফেলায় মিতুকে নির্যাতন ও হত্যার হুমকি দেন বাবুল। ওই নারীকে গ্রেপ্তার করা হোক। তাকে গ্রেপ্তার করা হলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়