শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

রিয়াদ ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা, জেরুজালেম এবং পশ্চিমতীরে শিশু ও নারীসহ বেসামরিক লোকজনের ওপর বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

[৩] সোমবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এসএসসি ২০০৭ ও সর্বস্তরের মানুষ ।

[৪] মানববন্ধনে যুবদল পাবনা জেলা শাখার সদস্য মীর হুমায়ুন কবির জিহাদ, ২০০৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী লিখন ইসলাম, এবিএম সিফাত, সাঈদ হোসেন রাজন, মাসুদ পারভেজ জীবন, আবু ওয়াদুদ, মতিউর রহমান রতন ও এনামুল হক অংশ নেন।

[৫] বক্তারা ইসরাইলি ওই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদীদের এ মানবতাবিরোধী অপরাধ এখনই থামাতে হবে। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

[৬] বক্তারা এ সময় আরও বলেন, ধরুন আপনার সামনে ইসরাইলিরা বোমা মেরে আপনার ভবনটি উড়িয়ে দিল। এর ভেতরে আছে আপনার সন্তান ও বাবা-মা, তখন আপনার কেমন লাগবে? ফিলিস্তিনে প্রতিমুহুর্তেই এ ধরনের মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল, আর আমরা সবাই নীরব দর্শক। এখনই এ নীরবতা ভাঙতে হবে।আসুন আমরা বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়