শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলনবিলে হাতির পিঠের বর যাত্রায় উৎসবে মেতে উঠে হাজার হাজার মানুষ

জাকির আকন:[২] চলনবিলের হাতির পিঠে চড়ে বর যাত্রার আগমনে এর ব্যতিক্রম বিয়ের উৎসব দেখে উৎফুল্ল মেতে উঠেছিল হাজার হাজার শিশু কিশোর , নারী, পুরুষ আবাল বৃদ্ধ মানুষ। গত রবিবার ( ১৬মে) চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া গ্রাম থেকে হাতি পিঠে চড়ে আসা বর সাগর হাসান এর সাথে তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামের কনে বিথির বিয়ের উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

[৩] কনের চাচা মোঃ আমজাদ হোসেনসহ এলাকাবাসি সুত্রে জানা যায়, চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া গ্রামের জুব্বার মন্ডলের অনার্স পড়ুয়া ছেলে সাগর হাসান (২৩) এর সাথে তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামের তোজাম্মেল হক এর অনার্স পড়ুয়া কনে তানজিম আক্তার বিথি (২১) এর বিয়ে পারিবারিক ভাবে ধার্য্য হয়েছিল ।

[৪] রবিবার ( ১ ৬মে ) বিকেলে বর ও তার পরিবারের শখ অনুযায়ী বর সাগর হাসান হাতির পিঠে চড়ে সঙ্গে বাস, মাইক্রোবাস ও হোন্ডা নিয়ে ৪শ জনের বর যাত্রার বিশাল বহর আগমন করে মাকড়শোন গ্রামে। চলনবিলের বাহাদুর পাড়া থেকে মাকড়শোন গ্রাম পর্যন্ত পৌছানোর সময় প্রায় ১০টি গ্রামের হাজার ও নারী,পুরুষ,শিশু কিশোর,আবাল বৃদ্ধা জনতার যেন ঢল ছুটেছিল এই ব্যতিক্রমী হাতির পিঠে চড়ে যাওয়া বর যাত্রা দেখার।

[৫] অতীতের রাজা বাদশার যুগে সেই হাতির পিঠের বিয়ের দৃশ্য বাস্তবে দেখে উৎসবে মেতে উঠেছে আবাল ,বৃদ্ধাসহ সব শ্রেনীর মানুষ । মাকড়শোন গ্রামের স্কুল শিক্ষক মোঃ মুকুল হোসেন সত্যি এই রকম বিয়ের দৃশ্যর যাত্রা আমাদের চলনবিল এলাকা আগে দেখা যায় নি ।

[৬] ধামাইচ গ্রামের রনজু শেখ বিয়ের দৃশ্যও ছবি ধারণ করে যেন আর উৎসব মেতে উঠেন । কনের চাচা আমজাদ হোসেন জানান, বিয়ের এই যাত্রার ব্যাপক ভীড় হয়েছে বিশেষ করে শিশু ও তরুনেরা যেন এক আনন্দে মেতে উঠে ।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ