শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি জয় গোস্বামী

নিউজ ডেস্ক : কবি জয় গোস্বামী করোনা-আক্রান্ত। রবিবার দুপুরে তাঁর করোনা পরীক্ষা হয়। যদিও রাতে রিপোর্ট পজিটিভ আসার আগেই রবিবার সন্ধ্যায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা। আনন্দবাজার

রবিবার সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের কবিকে। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তাঁরও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনিও ভাল আছেন বলে জানা গিয়েছে।

জয়ের মেয়ে দেবত্রী আনন্দবাজার ডিজিটালকে বললেন, ‘‘বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।’’ রাত প্রায় ১০টা নাগাদ রিপোর্ট পজিটিভ আসতেই কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় জয়কে। সোমবার কাবেরীরও কোভিড পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দেবত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়