শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ ঝিনাইদহে আটক এক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রাকিব হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে বিজিবি। রোববার সকাল ১০ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৩] আটককৃত রাকিব হোসেন মাদারীপুরের রাজৈর উপজেলার গুশালকান্দি গ্রামের ইউসুফ বয়াতির ছেলে। গত ১০ মে ভারত থেকে ২৮ জন প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছিলেন। তাদের করোনা পরীক্ষা করা হলে ৩ জনের শরীরে ভাইরাস ধরা পড়ে। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

[৪] এসময় সীমান্ত পিলারের আনুমানিক ৩’শ গত বাংলাদেশ অভ্যন্তর মাটিলা গ্রামের মাঠ থেকে রাকিব হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের ও আটককৃতকে থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১০ মে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দালালসহ ২৮ জনকে আটক করে বিজিবি।

[৫] আদালত তাদের জামিন মঞ্জুর করলে শহরের আজাদ রেস্ট হাউজে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে। করোনা ধরা পড়ার পর ৩ করোনা রোগী পালিয়ে যাবার চেষ্টা করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ