শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে বললেন মালেশিয়ার রাজা

রাকিবুল রিফাত: [২] সোমবার মাগরিবের পরে দেশের প্রতিটি মসজিদে দোয়া ও নামাজ আদায় করে ফিলিস্তিনিদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য মোনাজাত করতে বলেছেন রাজা সুলতান আবদুল্লাহ রিয়াত। দি স্টার

[৩] রাজার বাসভবন ইস্তানা নেগারা থেকে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার বিষয়ে মত প্রকাশ করা হয়। সেই সঙ্গে মালোশিয়া ফিলিস্তিনিদের পাশে থাকবে বলেও জানানো হয়।

[৪] বিবৃতিতে রাজা আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলাকে নিষ্ঠুর ও অমানবিক বলে উল্লেখ করেছেন। এ হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের প্রতি একটি যৌথ আলোচনা সভার আহ্বান জানান।

[৫] এদিকে, মালেশিয়ান প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, ফিলিস্তিনির বর্তমান পরিস্থিতি নিয়ে হামাসের সঙ্গে তিনি আলোচনা করেছেন। সেই সময় হামাসকে তিনি মালেশিয়ার পূর্ণ সর্মথনের বিষয়ে জানান। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়