শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের জিমন্যাস্টিকসের অন্যতম সেরা কোচ কাজী আকরাম আলী মারা গেছেন

রাহুল রাজ: [২] বাংলাদেশের জিমন্যাস্টিকসের অন্যতম সেরা কোচ কাজী আকরাম আলী আর নেই। শনিবার (১৫ মে) ভারতের কলকাতার একটি হোটেলে স্ট্রোক করে মারা গেলেন আকরাম। ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন স্ত্রীর চিকিৎসার জন্য। তার স্ত্রী কিডনি জটিলতায় ভুগছিলেন।

[৩] ব্যাঙ্গালোরে থেকে আংশিক চিকিৎসা করিয়ে কলকাতায় যান। সেখানেই আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আকরাম। মৃত্যুকালে আকরাম স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

[৪] বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান জানান, ভারতেই কবর দেয়া হবে আকরামকে। ভারতে আকরামের মায়ের কবর রয়েছে। তার ইচ্ছে ছিল মায়ের পাশে করব দেওয়ার। এছাড়া চলমান করোনা পরিস্থিতিতে লাশ দেশে আনা অনেক সময়সাপেক্ষ ও জটিল।

[৫] কাজী আকরামের পূর্বপুরুষ ভারতের। তার ভাই ভারতে থাকলেও তিনি বাংলাদেশে বেড়ে উঠেছেন। আকরাম বাংলাদেশে ঘরোয়া ফুটবল খেললেও ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন জিমনাস্টিকস কোচ হিসেবে। অসংখ্য খেলোয়াড় তার হাতে তৈরি। আকরামের মৃত্যুতে তার সাবেক কর্মস্থল শোকাহত। অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচরাও শোক প্রকাশ করছেন।

[৬] কাজী আকরাম শুধু কোচই নন ভালো সংগঠকও ছিলেন। জিমন্যাস্টিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন দুই মেয়াদে। আকরামের মৃত্যু বাংলাদেশ জিমন্যাস্টিকসের অপুরণীয় ক্ষতি মনে করছেন সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, আকরাম বাংলাদেশের জিমন্যাস্টিকসকে অনেক দিয়েছেন। কোচ ও সংগঠক দুই ক্ষেত্রেই সে অনন্য।

  • সর্বশেষ