শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক চাপে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেন জিয়াউর রহমান: হানিফ

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। তার দেশে ফেরা সহজ ছিল না। নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল তৎকালীন সামরিক সরকার। অনিচ্ছা সত্ত্বেও আন্তর্জাতিক চাপের মুখে জেনারেল জিয়া শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে বাধ্য হয়েছিল।

[৩] তিনি বলেন, দেশে ফিরে আসার পরও শেখ হাসিনার পথচলা সহজ ছিল না। জিয়ার সামরিক সরকার তখন তার কাজে পদে পদে বাধার সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু কন্যার দৃঢ় মনোবল, মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক এবং তাদের সমর্থনে সব বাধা পেরিয়ে এ পর্যায়ে এসেছে।

[৪] খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হানিফ বলেন, বিএনপি ও তার প্রতিষ্ঠাতা খুনি জিয়ার শাসন এবং তার স্ত্রী ও কুপুত্রের অপশাসন জনগণ ভুলে নাই। আজকে অসুস্থ বেগম জিয়ার সুস্থতা কামনা করি। বিএনপি নেতাদের খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি।

[৫] রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দর্শনে শেখ হাসিনার পথচলা’ শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক লীগ।

[৬] আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বলেই উদ্ভাবনের সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়েছে দেশের মানুষ।

[৭] কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

  • সর্বশেষ