শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এল সালভাদরে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ১০ নারীর লাশ উদ্ধার

রাকিবুল রিফাত: [২] মধ্য আমেরিকার দেশটিতে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে পুতে রাখা হয় লাশগুলো। এদের মধ্যে সাত নারী ও তিন শিশু। আল জাজিরা

[৩] দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর চালচুআপায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে একটি মামলার তদন্ত চালাতে গিয়ে এ লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৪] ৫১ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার নাম হুগো ওসোরিও। তার বিরুদ্ধে ধর্ষণ ও ১৩টি খুনের মামলার তদন্ত চলছে বলে জানায় দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

[৫] এক নারী ও তার মেয়েকে হত্যার অভিযোগে গত শনিবার গ্রেফতার হন হুগো। পুলিশের কাছে এ হত্যার কথা তিনি স্বীকার করেছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়