শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডব আরও গ্রেফতার ৭ জন

তৌহিদুর রহমান:[২] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

[৩] এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৩ জনে। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারদের নাম-পরিচয় উল্লেখ না করা হলেও তাদের হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলা হয়েছে।

[৪] পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

[৫] তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। সহিংসতার ঘটনার স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের শনাক্ত করা হয়। তাদের দুপুরে আদালতে তোলা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়