শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ না মেনেই চলছে দূরপাল্লার কিছু বাস

মহসীন কবির: [২] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে  রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়েছে কয়েকটি বাস। সময় টিভি

[৩] রোববার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। চালকরা জানান, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ এবং অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে নিষেধাজ্ঞা অমান্য করেই বাস চালানো শুরু করেছেন তারা। ডিবিসি টিভি

[৪] আর যাত্রীরা বলছেন, ঈদ যাত্রায় ভোগান্তি হলেও বাস চলাচল শুরু হওয়ায় অনেকটা স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছেন তারা। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও করেন যাত্রীরা।

[৫] এদিকে, প্রতিটি বাসেই গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে।  মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। বাস ছাড়াও মাইক্রোবাস, প্রাইভেট কার, মটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছে মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়