শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: দুই ঘণ্টায় উদ্ধার হলো চুরি হওয়া মিনি ট্রাক

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে গাজীপুর চৌরাস্তা থেকে চুরি যাওয়া মিনি ট্রাক দুই ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় রিপন ইসলাম নামে একজন গাজীপুর চৌরাস্তা থেকে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন- ২০-৫২৯৮ নম্বরের মিনি ট্রাকটি ভোরে বা সকালের কোনও এক সময় চুরি হয়ে গেছে। কিছুক্ষন আগে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।

[৪] কলার জানান, তার ট্রাকে জিপিএস ট্র্যাকার (অবস্থান সনাক্তকারি যন্ত্র) লাগানো আছে, যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন চোরেরা তার ট্রাকটি নিয়ে আশুলিয়া বেড়িবাঁধ হয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলো।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি আশুলিয়া থানা ও টাঙ্গাইল জেলা পুলিশ কন্ট্রোল রুমে জানিয়ে ট্রাকটি আটকের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে আশুলিয়া থানা ও টাঙ্গাইল জেলা পুলিশের টহল দল ট্রাকটিকে আটকের জন্য তৎপর হয়ে ওঠে।

[৬] অপরদিকে ৯৯৯ থেকে কলারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মিনি ট্রাকটির সর্বশেষ অবস্থান সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাতে থাকে।

[৭] বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানার এএসআই দেলোয়ার ৯৯৯ কে ফোনে জানান, তারা কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার নির্দেশিত পথে মিনি ট্রাকটিকে খুঁজে বেড়াচ্ছিলেন। এক পর্যায়ে টাঙ্গাইল সদরের গড়াশিন থেকে চুরিকৃত ট্রাকটি আটক করেন। সেই সঙ্গে ট্রাক থেকে সন্দেহ ভাজন চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলো বকুল হোসেন (২৮), লেবু (২৬) শাকিব খান (২০)।

[৮] উদ্ধার ট্রাক ও আটকদের গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় মিনি ট্রাকটি মালিককে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়