শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কের রানি বলা হয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। একের পর এক উদ্ভট কাজ করে কয়েকদিন পরপরই খবরের শিরোনামে আসেন তিনি। এবার বিয়ের ইস্যুতে আবারো আলোচনায় বিগ বসের সাবেক এ প্রতিযোগি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি পরিষ্কার জানান, এ বিয়ে না টিকলে দ্বিতীয় বিয়ে করবেন না তিনি।

ভারতের একটি রিয়েলিটি শো চলাকালে রীতেশের সঙ্গে বিয়ের খবর জানান রাখি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে দেয়ার কথা দিয়েছেন তার স্বামী রীতেশ। যদি রীতেশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক না টেকে তাহলে আর বিয়ে করবেন না। এমন তথ্যই প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

অভিনেত্রীর ভাষায়, ‘রীতেশ বলেছে, ও আমার সঙ্গে থাকতে চায়। যদিও পরিস্থিতির কারণে রীতেশ আমার থেকে অনেক দূরে। আমি অপেক্ষায় আছি। আমি মিথ্যা বিয়ে করিনি।’ রাখির আগেও বিয়ে করেছিলেন রীতেশ। এ খবর জানতেন রাখিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওকে আমি অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে পারব না। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তার কাছে।’ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়