শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: [২] কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় অবস্থিত ‘আবুল খায়ের গ্রুপের’ সিরামিক কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদুষ সরকার(২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (১৫ মে) দুপুর পৌণে ১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

[৪] নিহত শ্রমিক বিদুষ সরকার রাজশাহী বাগমারা থানার খয়রা এলাকার বিধন সরকারের ছেলে। সে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় ওই কারখানার মেসে থেকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করত।

[৫] পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শনিবার দুপুর পৌণে একটার দিকে সিরামিক কারখানায় ভেতরে মিক্সিং শাখার একটি ড্রেন পরিষ্কার শেষে বৈদ্যুতিক স্ট্যান্ডে ধরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বিদুষ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিতা দাশ বলেন, ''দুপুর একটার দিকে বিদুষ দাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।''

[৭] মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ''হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।''

  • সর্বশেষ
  • জনপ্রিয়