শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসুন্দা নদী দখলমুক্ত করতে মানববন্ধন

তন্ময় আলমগীর: [২] কিশোরগঞ্জ শহরের প্রাণ খরস্রোতা নরসুন্দা নদী। সেই নদী এখন মৃতপ্রায়। স্থানীয় প্রভাবশালীদের অবৈধভাবে ভরাট আর জোরপূর্বক দখলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই নদী।

[৩] নদীর দুই পাশে গড়ে উঠছে বসতবাড়ি ও দোকানপাটসহ নানা স্থাপনা। এতে আটকে গেছে নদীর স্বাভাবিক প্রবাহমানতা। এমনকি নদীর মাঝখানে বাঁধ দিয়ে খনন করা হচ্ছে পুকুর।

[৪] সেই ভরাট হয়ে যাওয়া নরসুন্দা নদী দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে ‘কাদিরজঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠন।’

[৫] শনিবার (১৫ মে) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

[৬] মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর প্রভাবশালীরা নদী গিলে খেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এক সময় নদীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে।

[৭] কর্মসূচি থেকে অবিলম্বে নদী অবৈধ দখলমুক্ত করে পুনরায় খনন করা হলে এলাকার মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয়।

[৮] ‘কাদির জঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ঝিনুক, সহ-সভাপতি আনোয়ার সিরাজী, উপদেষ্টা কামাল উদ্দিন, এস.এম সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়