শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি : [২] জেলার রাঙ্গাবালীতে মনির শিকদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। মৃত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকানী। রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

[৫] পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রলারে তার মৃত্যু হয়।

[৬] রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়