শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের শূন্য হওয়া ৪ আসনে ইভিএমে ভোটের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত হয়নি তারিখ

শাহীন খন্দকার: [২] জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হচ্ছে- ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও লক্ষ্ণীপুর-২। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ থাকায় এসব আসনে কবে নাগাদ ভোট হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

[৩] বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সংসদ সদস্য মো. আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য হয়। কুমিল্লা-৫ আসনটি শূন্য হয় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুতে।

[৪] অন্যদিকে কুয়েতের আদলাতে দÐিত হওয়ার কারণে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্ণীপুর পুর-২ আসটি শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন একাধীক সূত্রে আরও জানা যায়, বর্তমানে নির্বাচন কমিশনের কাছে সোয়া লাখের মতো ইভিএম আছে। নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে চলতি বছর ৩৫ হাজার ইভিএম মেশিন কেনার পরিকল্পনা রয়েছে কমিশনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়